দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কাতারের লুসাইলে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি বাবুল আহমেদ মারা গেছেন।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, লুসাইল থেকে ফেরার পথে গাড়িতে যান্ত্রিক সমস্যা দেখা দিলে বাবুল আহমেদ রাস্তার পাশে গাড়ি থামিয়ে সেটি পরীক্ষা করছিলেন। এ সময় পেছন থেকে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত গাড়িটি একজন মিশরীয় নাগরিক চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
নিহত বাবুলের বাড়ি ভোলা জেলার তজুমদ্দিন উপজেলায়। তিনি প্রায় ২০ বছর ধরে কাতারে বসবাস করে আসছিলেন বলে জানিয়েছেন কমিউনিটি নেতা মাহবুব আলম।
দুর্ঘটনার পর নিহতের মরদেহ কাতারের হামাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানোর ব্যবস্থা করা হবে বলে জানা গেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, বাবুল আহমেদ দুই ছেলে ও এক মেয়ের বাবা। তার বড় ছেলে বর্তমানে কাতারেই প্রবাসী হিসেবে অবস্থান করছেন।
বাবুল আহমেদের আকস্মিক মৃত্যুতে স্বজন, সহকর্মী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে।
কেএম